× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ৪২ স্টল নিয়ে রিহ্যাব ফেয়ার শুরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬ পিএম

চট্টগ্রামে ৪২ স্টল নিয়ে রিহ্যাব ফেয়ার শুরু

রিয়েল এস্টেট কোম্পানিসহ আবাসন সংশ্লিষ্ট ৪২টি স্টল নিয়ে চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২৫ শুরু হয়েছে। পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হওয়া মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। 

এবারের ফেয়ারে দুটি গোল্ড স্পন্সর, ১৪টি কো–স্পন্সর, ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং পাঁচটি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও পাঁচটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, আমরা চাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম-নীতি অনুসরণ করেই ভবন নির্মাণ করা হবে। চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে রূপান্তর করতে চাই। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্যে বলেন, দেশে-বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের সভাপতি ও রিহ্যাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও ভবন নির্মাণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ক্ষেত্রে প্রশাসনের সহায়তা প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির ডেপুটি কমিশনার আমিরুল ইসলাম, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোরশেদুল হাসান এবং সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহমদ ও মোহাম্মদ মাঈনুল হাসান।

ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে পূর্বাচল প্রবাসী পল্লি লিমিটেড ও উইকন প্রপার্টিজ লিমিটেড। কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলো হচ্ছে এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, সিটি হোম প্রপার্টিজ লিমিটেড, সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল), কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, জুমাইরাহ হোল্ডিং লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, র‌্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড ও শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড। এ ছাড়া বিভিন্ন ইভেন্টের স্পন্সর হচ্ছে এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, এমিটি অ্যাপার্টমেন্ট, ডেভেলপারস এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, পার্ল হোমস লিমিটেড, শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড। মেলা প্রাঙ্গণে এপিক হেলথ কেয়ারের একটি বুথও রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা