× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশেমের জানাজায় আ.লীগ নিষিদ্ধ ও হত্যার বিচার দাবি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম

কাশেমের জানাজায় আ.লীগ নিষিদ্ধ ও হত্যার বিচার দাবি

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজায় দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছেন শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতারা। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের রাজবাড়ী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। 

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ও মোজাম্মেলের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। হামলায় আহত হয়ে শহীদ হয়েছে আবুল কাশেম। কাশেমের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেব আমরা। স্বৈরাচারের দোসররা এখনও গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তেমনি শিক্ষার্থীদের ওপর হামলার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আবুল কাশেমের জানাজা শেষে বাদ জোহর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের আটকে মারধর করা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা