× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাদের অতিথি না করায় ক্রীড়া অনুষ্ঠান বন্ধ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম

বিএনপি নেতাদের অতিথি না করায় ক্রীড়া অনুষ্ঠান বন্ধ

বিএনপি নেতাদের অতিথি না করায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দলটির স্থানীয় নেতাদের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেছে খেলাধুলায় অংশ নিতে আসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও ক্যাবিং প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, অর্জুনা ইউনিয়ন পর্যায়ের ২৩টি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে। উদ্বোধনকালে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানের নেতৃত্বে দলের স্থানীয় কয়েক নেতাকর্মী ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন। পরে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা চলে যান।

এ ব্যাপারে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খান বলেন, সাবেক মন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নাম ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পাঠানো কার্ডে না থাকায় ও না জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় বন্ধ করে দেওয়া হয়েছে।

জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার জাহান বলেন, স্থানীয় বিএনপি নেতাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু উদ্বোধনের সময় মঞ্চে না ডাকায় কিছু লোক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে ইউএনওকে জানানো হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঘটনাটির ব্যাপারে কেউ জানায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা