× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেবা বঞ্চিত রোগীরা

চাঁদপুরের তিন হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও নেই চালক

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০ পিএম

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। প্রবা ফটো

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। প্রবা ফটো

চাঁদপুরে তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে চারটি অ্যাম্বুলেন্স। চালক না থাকায় কয়েক বছর ধরে জরুরি সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন রোগীরা।

জেলার হাজীগঞ্জ, কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পড়ে আছে এ চারটি অ্যাম্বুলেন্স। যার একেকটার দাম প্রায় অর্ধ কোটি টাকা। অ্যাম্বুলেন্স থাকলেও নেই চালক। এতে করে সড়ক দুর্ঘটনায় আহত ও গুরুতর রোগীরা জরুরি সেবা পেতে পড়ছেন বিড়ম্বনায়। নির্ভর করতে হচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর।

জেলা সদর হাসপাতালের পরই সবচেয়ে বেশি রোগী চিকিৎসা সেবা নিতে ছুঁটে যান হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ জন রোগীকে অন্যত্র রেফার (স্থানান্তর) করতে হচ্ছে। সরকারি অ্যাম্বুলেন্সের চালক থাকলে দ্রুত সেবা ও খরচে সাশ্রয় পাবেন রোগীরা।

বেসরকারি (প্রাইভেট) অ্যাম্বুলেন্সের কয়েকজন ড্রাইভার জানান, সরকারি চালক নাই, আমরা দুই থেকে তিনজন আছি। আমরা ভাড়া ধরার জন্য এখানে থাকি। সড়ক দুর্ঘটনার রোগীরা আসলেই অ্যাম্বুলেন্সের ডাক পড়ে। তখন সরকারি অ্যাম্বুলেন্স থাকে, ওটার যদি চালক উপস্থিতি থাকেন, তখন তিনি নিয়ে যান। তারা না থাকলে আমাদেরকেই এসব রোগী বহন করতে হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আমাদের ইমার্জেন্সি (জরুরি) হিসেব মতে, প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী অন্যত্র রেফার (স্থানান্তর) করতে হয়। দূর-দূরান্ত থেকে আসা এসব রোগীরা অ্যাম্বুলেন্সের চালকের অভাবে সেবা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স আছে আমাদের, কিন্তু চালক না থাকাতে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান বলেন, ‘হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সের চালকের সংকট রয়েছে। এই ব্যাপারে বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছি। আশা করি নুতন করে অ্যাম্বুলেন্স চালক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়োগ দেবে।’

চাঁদপুরের সিভিল সার্জেন ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, ‘জেলার তিনটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের সংকট নিরসনে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘চাঁদপুরে তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নাই। এখন নতুন করে চালক আসলে নিয়োগ নেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কতৃপর্ক্ষকে জানিয়েছি। অন্য কোনো উপজেলায় অ্যাম্বুলেন্স নেই, চালক আছে। যদি ওই ধরনের তিনজন চালক পাওয়া যায়, তাহলে এই সমস্যা সমাধান হচ্ছে। তবে রেগুলার বেসিসে (নিয়মিত প্রয়োজনে) চালক আনার জন্য একটি প্রস্তাবনা বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি।’

হাজীগঞ্জে একটি, মতলব দক্ষিণে একটি ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অ্যাম্বুলেন্স রয়েছে। দ্রুত চালক নিয়োগ দেওয়া না হলে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ার শঙ্কা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা