× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৩ পিএম

মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ফটো

মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ফটো

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তৃতীয় চেয়ারম্যান। এর আগে ২০১৬ সালে কউক গঠিত হওয়ার পর পর ৩ বার দুই বছর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত কর্ণেল লে. ফোরকান আহমদ। ২০২২ সালের আগস্ট থেকে দায়িত্ব পান বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টেকপাড়ার কচ্ছপিয়া পুকুরপাড় এলাকার মোহাম্মদ সালাউদ্দীন মরহুম শামসুল হুদার ছেলে। 

মোহাম্মদ সালাউদ্দীন ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। 

বিসিএস (প্রশাসন) ক্যাডার ১১ তম ব্যাচের গর্বিত সদস্য মোহাম্মদ সালাউদ্দিন পাবনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, পাবনার ভাঙ্গুরা উপজেলার এসি (ল্যান্ড), ময়মনসিংহের ফুলপুর ও চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ইউএনও, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। 

সর্বশেষ শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন শেষে তিনি অতি সম্প্রতি পিআরএল (অবসর উত্তর ছুটি) তে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা