× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় গরু চু‌রির অভিযোগে মারধর, দুই যুবক নিহত

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম

ভোলা সদর হাসপাতা‌ল। ছবি : সংগৃহীত

ভোলা সদর হাসপাতা‌ল। ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে গরু চু‌রির অভিযোগে স্থানীয়দের মারধরে দুই যুবক নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) ভো‌র রা‌তের দি‌কে ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন নয়ন (২৬) ও মো. আমির হো‌সেন (২৭)। তাদের ম‌ধ্যে নয়ন তজুম‌দ্দিন উপ‌জেলার বা‌লিয়া কা‌ন্দি গ্রা‌মে বা‌সিন্দা ও আমির হো‌সের বোরহানউ‌দ্দির উপ‌জেলার খাসমহল এলাকার বা‌সিন্দা।

তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ ভোর রা‌তের দি‌কে সোনার ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকার আব্দুল খা‌লে‌কের বা‌ড়ি‌তে থে‌কে গরুর চু‌রির সময় হা‌তেনা‌তে ধ‌রা পড়ে নয়ন ও আমির। প‌রে গরুর মা‌লিক আব্দুল খা‌লে‌কের প‌রিবা‌রের ডাক‌চিৎক‌া‌রে স্থানীয়রা তাদের ধরে মারধর করে। এতে ঘটাস্থ‌লেই তারা দুইজন মারা যান। ত‌বে নিহত দুইজন পেশাদার গরু চোর ব‌লেও দাবী ক‌রেন স্থানীয়রা।

ওসি আরও জানান, খবর পে‌য়ে সকা‌লের দি‌কে নিহত‌দের মরদেহ উদ্ধার করে তজুম‌দ্দিন হাসপাতা‌লে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এছাড়াও পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা