× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫১ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীসংলগ্ন চাঁদমারি এলাকায় জ্বালানি তেলের ট্রলারে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের চার ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন মান্না, মানিক, রুবেল ও সম্পদ। এরা সবাই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল সোয়া ৫টার দিকে কীর্তনখোলা নদীসংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রল ডিপো থেকে একটি ট্রলারে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল।

এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ট্রলারে থাকা ছয়জনের মধ্যে চারজন দগ্ধ হয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, এদের ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস বলছে, ঘটনার খবর পেয়ে তারা তাদের কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল ছেড়ে ট্রলারটি ভাসিয়ে ত্রিশ গোডাউন এলাকায় নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছে, ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি কী কারণে ঘটেছে তা তদন্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা