× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে মেয়রের বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের সাবেক পৌর মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসা থেকে পাভেল রায় (৪৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের খরমপট্রি এলাকার মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত পাভেল রায় জেলা শহরের খরমপট্রি এলাকার মৃত নরেষ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসার চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন পাভেল। পরে আজ বুধবার সকালে তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পাভেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাবেক পৌর মেয়র মাহমুদ পারভেজের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা