× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জ

কমিটি পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্রদের

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৩ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৩ এএম

সিরাজগঞ্জ জেলার কামারখন্দের জামতৈল রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। প্রবা ফটো

সিরাজগঞ্জ জেলার কামারখন্দের জামতৈল রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। প্রবা ফটো

সিরাজগঞ্জে ঘোষিত জেলা কমিটি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ ও জেলার কামারখন্দের জামতৈল রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল টা থেকে সন্ধ্যা টা পর্যন্ত শহরের রেলগেইট মোড়ে রাস্তা বন্ধ করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন স্থগিত হওয়া কমিটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

এ সময় বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হন

অবরোধ চলাকালে বক্তব্য রাখেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যুবাইর আল ইসলাম সেজান, সজিব সরকার, আসির ইস্তেসার অয়ন, জাহিদ হাসান শাওন, সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা নোটিসে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে পদ বঞ্চিত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। কমিটি বাতিলের দাবিতে ১০ ফেব্রুয়ারি বিকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে তারা। পরে রাতে জেলা কমিটি স্থগিত করলে অবরোধ তুলে নেওয়া হয়

কমিটি স্থগিত করা হলে তা পুনর্বহালের দাবিতে সোমবার (১০ জানুয়ারি) রাতে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থগিত হওয়া কমিটির নেতারা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা