× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গারো পাহাড়ে সোয়া ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২ পিএম

গারো পাহাড়ে সোয়া ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুরের নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোম ও মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি, ময়মনসিংহের হালুয়াঘাটের আইলাতলী বিওপি, বান্দরকাটা বিওপি, ধোবাউড়ার ঘোষগাঁও বিওপির বিজিবি টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল জব্দ করে। উদ্ধার হওয়া জিরা, চিনি ও ফেনসিডিলের দাম প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, গতকাল ভোররাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ডভ্যানভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার বান্দরকাটার বেলতলী থেকে দুটি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানকালে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা