× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের কাছে ইয়াবা বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার

হিলি সংবাদদাতা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:৪২ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩২ পিএম

পুলিশের কাছে ইয়াবা বিক্রি করতে এসে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি : প্রবা

পুলিশের কাছে ইয়াবা বিক্রি করতে এসে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি : প্রবা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুলিশের পাতা ফাঁদে ইয়াবা বিক্রি করতে গিয়ে গোলাম মোস্তফা নামে এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের একটি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘বেশ কিছুদিন থেকেই আমাদের কাছে খবর আসছে যে পাশের উপজেলার কয়েকজন মাদককারবারি ঘোড়াঘাটে এসে মাদক বিক্রি করছেন। তারা ভাবেন নিজ উপজেলা ছেড়ে অন্য উপজেলায় গিয়ে মাদক বিক্রি করলে পুলিশ ধরতে পারবে না। তাদের জালে আটকানোর জন্য আমরাও কৌশল অবলম্বন করি।’

তিনি বলেন, ‘আমাদের পুলিশ সদস্য মাদককারবারি সেজে গ্রেপ্তার আসামির সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। ছদ্মবেশী পুলিশ সদস্য তার কাছে ইয়াবা কিনতে চাইলে গ্রেপ্তার আসামি চড়া দামে ঘোড়াঘাট থেকে নবাবগঞ্জ উপজেলা সীমান্তে ইয়াবা বিক্রি করতে আসেন। এ সময় ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা