× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু প্রাণের বিনিময়ে বৈষম্য দূর হবে না : আলী রীয়াজ

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ পিএম

শুধু প্রাণের বিনিময়ে বৈষম্য দূর হবে না : আলী রীয়াজ

‘বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে বৈষম্য চলে আসছে, সেই বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না। কিন্তু প্রত্যেকে দায়িত্ববোধের দিক থেকে আমার আচরণ দিয়ে, জ্ঞান দিয়ে, চর্চা দিয়ে একটু একটু করে তা গ্রাস করতে পারবে।’ 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ। তিনি আরও বলেন, আজকে আমরা যে বৈষম্যের কথা বলছি- যেই আন্দোলনের জন্য মানুষ জীবন দিল, যে দাবিতে যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে সেটা আগামীকাল অর্জিত হবেÑ এটা মনে করার কোনো কারণ নেই। অনেকেই আশাহত হচ্ছেনÑ এত প্রাণ গেল, এত কিছু হলো কই বৈষম্য তো কমছে না। যে বৈষম্য সৃষ্টি হয়েছে বছরের পর বছর; যুগের পর যুগ কাঠামোগতভাবে সৃষ্টি করা হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ীকরণ করা হয়েছে, তা কেবল প্রাণের বিনিময়ে সব অবিলম্বে অর্জন করতে পারবÑ এটা মনে করার কোনো কারণ নেই। 

আলী রীয়াজ বলেন, আমরা প্রত্যেকে দায়িত্ববোধের দিক থেকে আমার আচরণ দিয়ে জ্ঞান দিয়ে চর্চা দিয়ে একটু একটু করে গ্রাস করতে পারব। সহমর্মিতার বোধ তৈরি করতে পারি এবং ভিন্নমত সত্ত্বেও একটি টেবিলে বসতে পারি তাহলেই আমরা পারব। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুল-আওয়ালের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা