× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানায় বসে আ.লীগ নেত্রীর টিকটক ভিডিও, অতঃপর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম

থানায় বসে আ.লীগ নেত্রীর টিকটক ভিডিও, অতঃপর

খোদ থানার ভেতরে টিকটক ভিডিও বানিয়ে ফেঁসে গেলেন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি শিউলী বেগম। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। 

আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশি হেফাজতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার সকালে তিনি বড়াইগ্রাম থানায় একটি মামলা সংক্রান্ত কাজে গেলে থানার ভেতরের মূল ভবনের গেটে একটি টিকটক ভিডিও ধারণ করে তার নিজ ফেসবুকে পোস্ট করেন। 

টিকটকার ও আ.লীগ নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘আমি একরকম শৌখিনতা থেকেই ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি।’ ভিডিওতে তিনি আরও বলেন, ‘আমি শিউলি ফেসবুক থেকে গত ৬ মাসে ১২ লাখ টাকা আয় করেছি। আমার মতো যারা উৎসাহী, তারাও সংসারের পাশাপাশি এরকম আয় করতে পারেন।’

টিকটকার আওয়ামী লীগ নেত্রী গত বছর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর থেকে তিনি নিয়মিত টিকটক ভিডিও বানানো শুরু করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা