× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অদম্য নারী সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা আছিয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম

অদম্য নারী সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা আছিয়া

রাজশাহীতে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর বিভাগীয় সম্মাননা দেওয়া হয়েছে। সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপুর মা আছিয়া বেগম। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আছিয়া বেগমের হাতে। 

এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এতে বিশেষ অতিথি ছিলেনÑ রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন। আছিয়া বেগমসহ ৮ জেলার ৩৯ অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাদের মধ্য থেকে ৫ জনকে বাছাই করে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা