× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে প্রেরণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম (৬৩) ও তার স্ত্রী জোছনা খানমকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানীর এজলাসে প্রেরণ করলে তিনি এই আদেশ দেন।

এর আগে শাহজাদপুর থানায় দায়ের করা বাড়িঘর ভাঙচুর ও বিস্ফোরক আইনে দুটি মামলায় চয়ন ইসলামকে ও এর একটি মামলায় জোসনা খানমকে গ্রেপ্তার দেখিয়ে সকাল ৯ টায় পুলিশ ও র‌্যাবের কড়া প্রহরায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের সিএসআই আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়,  গত রবিবার রাত ১২ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাটিরবাড়ি গ্রামের একটি বহুতল ভবনের চতুর্থতলা থেকে তাদের গ্রেফতার করে। চয়ন ইসলাম তার দ্বিতীয় স্ত্রীসহ প্রায় ৩ মাস যাবৎ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। 

গ্রেপ্তারের পর গত সোমবার রাত ১০ টার দিকে কড়া পুলিশ প্রহরায় চয়ন ইসলাম ও তার স্ত্রী জোছনা খানমকে শাহজাদপুর থানায় আনা হয়। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম এ মুহিতের পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার ও উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িঘর ভাঙচুর ও বিস্ফোরক আইনে বাদশা মিয়া ও আব্দুল হামিদ বাদী হয়ে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় চয়ন ইসলামকে প্রধান আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, চয়ন ইসলাম ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন। তিনি উপজেলার চরনবীপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত ড. মযহারুল ইসলামের সন্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা