× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯ পিএম

গ্রেপ্তার অনন্ত কুমার ধর। প্রবা ফটো

গ্রেপ্তার অনন্ত কুমার ধর। প্রবা ফটো

নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বালিয়া বকুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম অনন্ত কুমার ধর। তিনি উপজেলার বকুলতলা গ্রামের নির্মল কুমার ধরের ছেলে

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ শ ই ধর নামের এক ফেসবুক আইডি থেকে একটি ধর্মীয় বিষয়ে কমেন্ট বক্সে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য পোস্ট করে অনন্ত। এ ঘটনায় তার বন্ধুমহলসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে অনন্ত কুমার ধরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়

পলাশ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিব বলেন, এ ঘটনায় অনন্ত কুমার ধরের বন্ধুরা তাকে দুঃখ প্রকাশ করার অনুরোধ করেছিল। কিন্তু এ বিষয়ে তিনি কখন দুঃখ প্রকাশ করবে না বলে জানা। আমরা বিষয়টি জানার পর রাতেই অনন্তর বাড়িতে যাই। এ ঘটনায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ ছাড়া অন্য কেউ যেন এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও ভাঙচুর না করতে পারে সেজন্য তার পরিবার ও বাড়ি ঘরের নিরাপত্তা প্রদান করেছি

ওসি মো. মনির হোসেন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযুক্ত অনন্ত কুমার ধরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা