× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে একই থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড

সিলেট অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৫ পিএম

কোম্পানীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

কোম্পানীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এর মধ্যে দুইজন উপপরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ৯ জন কনস্টেবল রয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের ক্লোজড করা হয়।

আদেশে তাদেরকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের কথা বলা হলেও পুলিশ সুপার জানিয়েছেন, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মনে হয়েছে। এ কারণে তাদেরকে ক্লোজড করা হয়। তাদের স্থলে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

১৩ পুলিশ সদস্যরা হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

এর আগে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তাদেরকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা