× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩০ পিএম

ধর্ষণের প্রতীকী ছবি

ধর্ষণের প্রতীকী ছবি

কিশোরগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. দিদার (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে ওই শিশুর বাবা। অভিযুক্ত দিদার পৌর শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে কিশোরগঞ্জ শহরের নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন। ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় কেজি শ্রেণিতে পড়ে। অভিযুক্ত যুবক দিদারের নামে মামলা থাকায় তার বাবার অপর একটি বাসা ওই শিশুর বাসার পাশে হওয়ায় সেখানে তিনি আত্মগোপনে থাকেন। এই সুযোগে গতকাল সোমবার বিকালে শিশুটি খেলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে খালি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবার জানতে পারে। শিশুটিকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুর বাবা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কোম্পানির চাকরির সুবাদে নগুয়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বাস করে আসছি। দিনের বেশি সময় বাসার বাইরে থাকতে হয়। আমার স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বাসায় থাকেন। আমার শিশু মেয়েটির কি অপরাধ, কেন এমন করা হলো। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি। বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযুক্ত দিদারের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশের উপস্থিতি দেখে সে পালিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ দিয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা