× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বত্য চট্টগ্রাম শা‌ন্তিচু‌ক্তি উপলক্ষে মির্জাগঞ্জে আলোচনা সভা

পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:০৬ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২ ১৬:০৮ পিএম

পার্বত্য চট্টগ্রাম শা‌ন্তিচু‌ক্তির ২৫ বছর উপলক্ষে মির্জাগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : প্রবা

পার্বত্য চট্টগ্রাম শা‌ন্তিচু‌ক্তির ২৫ বছর উপলক্ষে মির্জাগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : প্রবা

পার্বত‌্য চট্টগ্রাম শা‌ন্তিচু‌ক্তির ২৫ বছর বা রজতজয়‌ন্তী উপলক্ষে পটুয়াখলীর মির্জাগঞ্জ উপজেলায় কেক কাটা, ‌আলোচনা সভা ও মিলাদ মাহ‌ফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২‌ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মির্জাগঞ্জ  উপজেলা প‌রিষদের আয়োজনে অনুষ্ঠ‌িত সভায় প্রধান অথিতি ছিলেন প‌রিষদের চেয়ারম‌্যান আবু বকর সি‌দ্দিকী। 

দেউলী সুব‌িদখালী ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব‌্য রাখ‌েন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জ‌সিম উ‌দ্দিন জুয়েল প্রমুখ।

স্বাধীন বাংলাদেশে প্রায় আড়াই দশকের সশস্ত্র সংঘাতের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি নামে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক চুক্তি। যে চুক্তিটি পার্বত্য শান্তিচুক্তি হিসেবেই সর্বাধিক পরিচিত। কোনো তৃতীয় পক্ষের সমঝোতা ছাড়াই চুক্তির প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সরকারের পক্ষে চুক্তিতে সই করেন জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। 

তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তিতে ছিল ৭২টি ধারা। যার মধ্যে ৭০টি বাস্তবায়ন করবে সরকার আর ২টি জনসংহতি সমিতি। সরকারি তথ্য অনুসারে গত ২৫ বছরে পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে। আংশিক বাস্তবায়িত হয়েছে ১৫টি এবং ৯টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

চুক্তির শর্ত অনুসারে ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও আঞ্চলিক পরিষদ গঠন, ভূমিবিরোধ নিষ্পত্তি করতে ভূমি কমিশন গঠন, প্রত্যাগত ১২ হাজার ১২৩টি পরিবারকে পুনর্বাসন, একটি পদাতিক ব্রিগেড ও নিরাপত্তা বাহিনীর ২৪১টি ক্যাম্প প্রত্যাহারসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা