× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪ এএম

বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা। ফাইল ফটো

বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা। ফাইল ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ

সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইয়াসিন আরশাদ রাজনের অনুসারী

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হবে

গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়ির জানালা ও দেয়ালে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই বিএনপি নেতা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা