× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস বন্ধ

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৬:০৮ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১৭:০০ পিএম

সংগৃহীত

সংগৃহীত

শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের জেরে যশোরে অবস্থিত সাতক্ষীরা কাউন্টারে তালা মেরে পরিবহন আটকে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা থেকে দুরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে সমস্যা সমাধানে মালিক সমিতির বৈঠক চলছে বলে জানা গেছে।

সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন জানান, শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে সোমবার দুপুরে শ্যামনগরে কিংফিসার নামক বাস ভাঙচুর করে শ্রমিকরা।

এর জেরে যশোরে অবস্থিত সাতক্ষীরা পরিবহনের কাউন্টারগুলো রাতে তালা মেরে পরিবহন আটকে দেয় সেখানকার মালিক-শ্রমিকরা। এর প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ থাকবে। 

/প্রবা/রাই/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা