গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৬ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩ পিএম
বরিশালের গৌরনদী পৌরসভার উদ্যোগে পৌর কর ও পানি বিলের বকেয়া আদায়ের লক্ষ্যে চার দিনব্যাপী সেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় পৌর কর ও পানির বিল পরিশোধের উপর ১৫% ছাড় এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে পৌরসভা কম্পাউন্ডে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী পৌর প্রশাসক মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান স্বপন শরীফ, সদস্য সচিব মো. ফরিদ হোসেন মিয়া, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, গৌরনদী ক্লিনিক অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি মো. মাহমুদুল হাসান মুহিত, সদস্য সচিব এস. এম. মোশারফ হোসেন, গৌরনদী চক্ষু হাসপাতালের চেয়ারম্যান তানভীর সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মো. পলাশ তালুকদার।