× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশজানি সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন বিএসএফের

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪ পিএম

বাঁশজানি সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন বিএসএফের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে শূন্যরেখায় অবস্থিত এক‌টি মস‌জি‌দের পা‌শে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী (বিএসএফ) ক্লোজড সা‌র্কিট (সিসি) ক‌্যা‌মেরা স্থাপন ক‌রে‌ছে। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালেও কর্ণপাত করেনি বিএসএফ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল মাসুদুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস-এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্যরেখার একটি ইউক্লিপটাস গাছে গত রবিবার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে ভারতীয় বিএসএফের ছোট গাড়লঝরা ক্যাম্পের সদস্যরা। গতকাল সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ ও সিসি ক্যামেরা অপসারণ করতে বলা হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে দুই সংস্থার মধ্যে একাধিকবার আলোচনা হলেও ক্যামেরা খোলা হয়নি। 

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে শত বছরের পুরোনো ও আলোচিত দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজ চলছে। মস‌জিদ‌টি সীমা‌ন্তের শূন‌্যরেখায়। এই মসজিদে উভয় দে‌শের নাগ‌রিক নামাজ আদায় ক‌রেন। কিন্তু মস‌জিদ‌টির পাকা স্থাপনা নির্মা‌ণে আপ‌ত্তি জানায় বিএসএফ। দুই বছর ধ‌রে সেই নির্মাণকাজ বন্ধ থাক‌লেও র‌বিবার রাতের আঁধারে মসজিদের সন্নিকটে সিসি ক্যামেরা স্থাপন করে। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। 

কু‌ড়িগ্রাম বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান ব‌লেন, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে আপ‌ত্তি জানানো হয়েছে। এ নিয়ে আজ (সোমবার) কোম্পা‌নি কমান্ডার পর্যা‌য়ে পতাকা বৈঠক হ‌য়ে‌ছে। মঙ্গলবার (আজ) ব‌্যাটা‌লিয়ন কমান্ডার পর্যা‌য়ে বৈঠক হ‌বে। বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা চল‌ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা