× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপদে ফিরলেন বিএনপি নেতা লেয়াকত আলী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলী। প্রবা ফটো

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলী। প্রবা ফটো

প্রায় দুই বছর পর পদ ফিরে পেলেন চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ লেয়াকত আলীকে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে চেয়ারম্যান পদে পুনর্বহালের আদেশ দেন।

লেয়াকত আলীর পক্ষে শুনানি অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও মুহম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২০২৩ সালের ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিএনপি নেতা লেয়াকত আলীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। তবে লেয়াকত আলীকে সম্প্রতি ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ৪ জুন বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপির ব্যানারে এক ইফতার মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দেন চেয়ারম্যান লেয়াকত আলী। এছাড়া বাঁশখালীর গন্ডামারা এসএস পাওয়ারপ্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা আদায়, ভূমি ও জলদস্যুসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় ত্রাস সৃষ্টি, উপকূলীয় এলাকায় জলদস্যু বাহিনীর সাথে তার সম্পৃক্ততার অপরাধে, পাহাড়ী ও দেশীয় সন্ত্রসীর সাথে সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (খ) (ঘ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল লেয়াকত আলীকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা