× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট

বাগেরহাটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম। ছবি: সংগৃহীত

বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলমসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার থেকে সোমবার (৯-১০ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে- ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোংলায় ৩, মোরেলগঞ্জে ৩, শরণখোলায় ২, রামপালে ৫, কচুয়ায় ৬, মোল্লাহাটে ১, ফকিরহাটে ৪ ও চিতলমারী উপজেলার ৩ জন রয়েছেন।

তাদের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘বিশেষ অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সোমবার বিকালে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা