× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরের মধ্যে ভোট, বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার : নির্বাচন কমিশনার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম

ডিসেম্বরের মধ্যে ভোট, বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার : নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরের মধ্যে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের একথা বলেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারও কারচুপি করার সুযোগ থাকবে না।

কমিশন ইতোমধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কী কী করণীয়, তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত ও সে অনুযায়ী কাজ করব। 

মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী,‌ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা