× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪ পিএম

যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে।প্রবা ফটো

যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে।প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আবদুল হালিম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে। এছাড়া অপর নিহত ভ্যানযাত্রীর নাম রাজ্জাক আকন্দ (৫৪)। তিনি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানচালক ও যাত্রী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা