× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে হাজতি যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম

রাজবাড়ী সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে আলেয়া বেগম নামে এক হাজতি যৌনকর্মীর মৃত্যু হয়েছে। নিহত আলেয়া রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ছিলেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় আলেয়াকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম একটি মাদক মামলায় চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে হাজতি হিসেবে জেলা কারাগারে ছিলেন। 

তিনি বলেন, রবিবার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ তার বুকে ব্যাথা শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা