× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

গ্রেপ্তার খোরশেদ আলম চৌধুরী। ফাইল ফটো

গ্রেপ্তার খোরশেদ আলম চৌধুরী। ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রয়ারি) বিকাল ৩টার দিকে সদর উপজেলার জমিদার পাড়ার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম চৌধুরী উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে।

জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে।

ওসি আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা