× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি নদভীর দুইদিনের রিমান্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম

সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ফটো

সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ফটো

হত্যা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ নগরীর পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক এমপি নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা