× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের পুলিশ প্রহরায় যুবলীগ নেতার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, গুলিবিদ্ধ এক

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

ফের পুলিশ প্রহরায় যুবলীগ নেতার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, গুলিবিদ্ধ এক

আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে ফের দিনের বেলা অস্ত্রের মহড়া দিয়েছে এক যুবলীগ নেতার অনুসারীরা। শুধু তা-ই নয়, শিল্প পুলিশের প্রহরায় ঝুট স্থানান্তরের কাজও করছেন ওই নেতা। এ ছাড়া হামলা ও ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন একজন দোকান কর্মচারী।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রবিবার দুপুরে প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানা থেকে শিল্প পুলিশের সহায়তায় ট্রাকভর্তি করে ঝুট স্থানান্তরের কাজ করা হয়। এ ঘটনায় যুবলীগ নেতার অনুসারীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন দোকান কর্মচারী। উদ্ধার করা হয়েছে দুটি গুলির খোসা। 

জানা যায়, গত ৫ আগস্টের পর যুবলীগ নেতা প্রীতি গ্রুপের একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেন। ২২ ডিসেম্বর থানা পুলিশের সহায়তায় ঝুট স্থানান্তরের কাজও করা হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর বের হয়। তবে একই প্রক্রিয়াতে শিল্প পুলিশের সহায়তায় মালামাল সরায় যুবলীগ নেতা রনি ভূঁইয়ার লোকজন। এ সময় মালামাল বোঝাই ট্রাকের পেছনে ও সামনে ছিল শিল্প পুলিশের একাধিক গাড়ি। এ ছাড়া ট্রাকটি যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেজন্য শিল্প পুলিশ সদস্যদের সড়ক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এ সময় শিল্প পুলিশের-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন নেতৃত্ব দেন। 

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা প্রভাব খাটিয়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। আজকেও পুলিশ নিয়ে কারখানার মালামাল ট্রাকে তুলে নিয়ে যান। এ ছাড়া প্রভাব বিস্তারে অস্ত্র নিয়ে মহড়া ও গুলি ছুড়েছেন। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশ-১ এর ওসি ইকবাল হোসেন বলেন, সকালে টহলের জন্য কারখানায় ছিলাম। তিনি যুবলীগ নেতার ঝুট ব্যবসার মালামাল সরাতে সহায়তা করেছেন কি না প্রশ্ন করা হলে ওসি বলেন, আমি আমার ডিউটি পালন করেছি। আর কিছু জানি না। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি সভায় আছি । বিষয়টি জানতে পেরেছি। গুলিবিদ্ধ কাপ্তান নড়াইল জেলার লোহাগড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় একটি দোকানের কর্মচারী। এছাড়া আহত হয়েছেন শেখ আবু জাফর নামের আরও একজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা