× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে আটক নীলগাইটির স্থান হলো সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

নাটোরে আটক নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রবা ফটো

নাটোরে আটক নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামবাসীর হাতে আটক হওয়া বিলুপ্তপ্রায় পুরুষ নীলগাইটির ঠাঁই হয়েছে গাজীপুরের সাফারি পার্কে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইটিকে পার্কে হস্তান্তর করেন।

তবে গত ১৬ জানুয়ারি সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যাওয়া নীলগাই এটি কি না- তা নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম বলেন, বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দারা নীলগাই দেখতে পেয়ে আটক করে স্থানীয় প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করেন। শারীরিকভাবে আহত নীলগাইটিকে পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে। এখানে বুঝিয়ে দেওয়ার পর বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

দুই কুমিরের মারামারি

এদিকে রবিবার সকালে গাজীপুরের সাফারি পার্কে দুই পুরুষ কুমিরের মারামারিতে এক কুমির আহত হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বেষ্টনীতে তিনটি কুমির ছিল। সবগুলো কুমিরই সমবয়সী এবং তিনটির মধ্যে একটি স্ত্রী কুমির। স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমির মারামারিতে লিপ্ত হয়। এসময় একটি পুরুষ কুমির আহত হয়। পরে বেষ্টনীর পানি সেচ দিয়ে আহত কুমিরকে উদ্ধার করে অন্য বেষ্টনীতে রাখা হয়েছে।

তিনি বলেন, এটা তাদের স্বভাবগত আচরণ। খাবারের জন্য তারা কখনো মারামারি করে না, অনেক সময় প্রাধান্য বিস্তার করতে গিয়েও তারা মারামারি করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা