সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম
সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার একটি হোটেলের কনফারেন্স রুমে নিউইয়র্কভিত্তিক সংগঠন সিনারগোস বাংলাদেশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন সংবাদ সম্মেলনে জানান, কর্মশালায় ৫ জেলার দায়িত্বশীল ৩০ জন অংশগ্রহণ করছেন। শুক্রবার থেকে শুরু হওয়া কর্মশালা শেষ হবে সোমবার। সাতক্ষীরাসহ ৫ জেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সাঁতার শেখানো, শিশুযত্নকেন্দ্রের বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ৪৫ উপজেলায় ৩ লাখ ৬০ হাজার শিশুকে এ পর্যন্ত সাঁতার শেখানোর আওতায় আনা হয়েছে।
সিনারগোস প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টির প্রোগাম কোঅর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন), সিনারগোজ ইন্টারন্যাশনাল, ব্র্যাক, সিআইপিআরবি, আইডব্লিউএফ, উত্তরণ, পদেক্ষেপ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশনের দায়িত্বশীলরা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মশালায় আলোচনা করেনÑ সিনিয়র সাইক্লোজিস্ট শারমিন আবেদিন ইরা, সিনারগোস কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, রাফি চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর আনিস চৌধুরী, মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেইনার ফাতেমা পারভিন পতুল, উত্তরণের ফোকাল পার্সন মনিরুজ্জামান জমাদ্দার, ভোলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, বাগেরহাটের শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ভোলার অ্যাসিসট্যান্ট ম্যানেজার মোর্শেদ আলী, বাগেরহাটের অ্যাসিসট্যান্ট ম্যানেজার ওয়াশিকুর রহমান, সাতক্ষীরার অ্যাসিসট্যান্ট ম্যানেজার রওশন আরা রুমা, উত্তরণের ইসিসিডি অফিসার ইকবাল হোসেন, নিগার সুলতানা নূপুর, পিও ফারজানা খান, বরগুনার ইসিসিডি অফিসার আমিনুর রহমান, এরিয়া কোঅর্ডিনেটর রজত জ্যোতি সেন, ভোলার ইসিসিডি অফিসার শামিমা হীরা, পিও হারুন-উর-রশীদ, ইসিসিডি অফিসার পিকলু হোসেন, বেন কোঅর্ডিনেটর মেহেদি হাসান।