× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা পৌর শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে আবুল কাশেম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাপিয়া সুলতানাকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। 

নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি শ্রীরামপুর বাজারে সার ব্যবসায়ী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে ব্রেইন স্ট্রোক করে আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাধা দেয় তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্বন্ধ সৃষ্টি হয়। সবশেষ আজ দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আদিল মাহমুদ বলেন, ‘খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা