× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলা বসানো নিয়ে বিরোধ

বগুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়িতলা হাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু, ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপ্ন মিয়া, বাচ্চু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম, ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া, কামালপুর কড়িতলা গ্রামের কামাল হোসেন, সমসের আলী মণ্ডল, গোলাম কিবরিয়া, আজাদ মিয়া, মাজু সরকার এবং রৌহাদহ গ্রামের নিয়ামত সোবদুল খাঁ।

তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানী চিকিৎসাধীন।

কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হয়।’

তার দাবি- কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

অপরদিকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টু বলেন, ‘আমার লোকজন বাজারে চা পান করছিলেন। এ সময় সভাপতি রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তাতে ছয়জন আহত হন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আহতদের মধ্যে সাতজন বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার খোঁজখবর রাখছি।’

এ বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘আগামী বুধবার গাবতলীতে ঐতিহাসিক পোড়াদহের মেলা। এ উপলক্ষে কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় মাছের মেলা বসে। কড়িতলা বাজারে ও মাছের মেলা বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা