অপারেশন ডেভিল হান্ট
রাজশাহী অফিস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ পিএম
রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। প্রবা ফটো
সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কার্যক্রম শুরু হয়। এতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করে।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনার উদ্দেশে বের হন। পুলিশ বলছে, চিহ্নিত অপরাধী ও মাদক কারবারিদের ধরতে এই অভিযান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রাজশাহীতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে আটজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে চার জনকে মহানগর এলাকা ও বাকি চার জনকে জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে মহানগর পুলিশ কমিশনারের দপ্তরের সামনে থেকে গাড়ি বহর নিয়ে যৌথ বাহিনীর টিম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যৌথ বাহিনী সমন্বয় করে অভিযানে নেমেছে। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। যারা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি তাদের গ্রেপ্তারে কাজ করবে যৌথ বাহিনী। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়কদের এই অভিযানে সহযোগীতার জন্য বলা হয়েছে। আগামীতে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলেও নিশ্চিত করেছেন কমিশনার। এদিকে শনিবার দিবাগত রাতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।