প্রেমঘটিত বিরোধ
যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামে প্রেমঘটিত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গুচ্ছগ্রামে প্রেমঘটিত বিষয় ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকাপুর গুচ্ছগ্রামের পপি নামের এক মেয়ের সঙ্গে জুয়েল নামের এক ছেলের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এ ঘটনায় পিন্টু ও পিয়ালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র (হাসুয়া, রামদা, লাঠি) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে গুরুতর আহত হন উভয় পক্ষের ১৩ জন। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- পিন্টু, রুবিনা খাতুন, রিয়াদ হোসেন, আনোয়ার হোসেন, ভুলু, মিন্টু, জীবন হোসেন, পিয়াল হোসেন, মহসিন আলম, জীবন শেখ, ছলেমান, হালিম এবং হাসান। তারা সকলেই মল্লিকপুর গুচ্ছগ্রামের বাসিন্দা। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বাবলুর রহমান বলেন,
‘মেয়েলি ঘটনা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষই
পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’