× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৫৪ ঘণ্টা পর উদ্ধার ছাত্র অধিকার পরিষদ নেতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০ পিএম

রবিউল আউয়াল অন্তর। ফাইল ফটো

রবিউল আউয়াল অন্তর। ফাইল ফটো

নিখোঁজের ৫৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হোন তিনি।

রবিউল আউয়াল অন্তর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের বাসিন্দা। তাকে ঢাকা থেকে পটুয়াখালীতে নিয়ে আসা হচ্ছে। তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

খোঁজ নিয়ে জানা যায়, কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে অন্তর লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি রজপাড়া মাদ্রাসাসংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন শুক্রবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

তিনি জানান, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে ফিরছিল অন্তর। গভীর রাতে থানা থেকে কল পেয়ে অন্তর নিখোঁজ হওয়ার বিষয়টি তারা জানেন।

অন্তরের বাবা মো. সোলাইমান বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকন্ঠায় ছিলাম। তাকে উদ্ধারের দাবিতে টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজও বিক্ষোভ করছিলেন। তবে অন্তরকে পাওয়ার খবরে স্ত্রী-স্বজনরা শুকরিয়া আদায় করেছেন। তবে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কলাপাড়ায় সন্ধ্যা নাগাদ পৌঁছলে থানা পুলিশ বিষয়টি পরিষ্কার করবেন বলে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা