× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে নদী-হাওড় রক্ষায় গণশুনানী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪ পিএম

জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কিশোরগঞ্জে নদী-হাওড়, খাল-বিল খনন এবং জলাশয় রক্ষায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। 

গণশুনানীতে নদীর গতিপথ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেন পরিবেশবিদরা। শুনানীতে কৃষক, সাংবাদিক এবং বিভিন্ন পরিবেশবাদীসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

জেলার নদ-নদী, খাল-বিল এবং হাওরের জীববৈচিত্রের পরিবেশ তুলে ধরাসহ নদী হত্যা না করে বালু উত্তোলন এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশবিদসহ কৃষকরা।

শুনানিতে কৃষক, জেলে নদীর তীরবর্তী বাসিন্দাসহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুনানী গ্রহণকারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা সবার কাছ থেকে প্রস্তাবনা নিয়েছি। বিভিন্ন নদ-নদী, খাল-বিলসহ আন্তঃসীমান্ত নদীগুলোর প্রবাহ ঠিক করতে খননের ব্যবস্থা করা হবে। নদীর গতিপথ ফিরিয়ে দিতে আমাদের জরিপ চলছে। তাছাড়া বেশ কিছু নদীর প্রকৃতি বিবেচনায় খনন প্রক্রিয়া চালাতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা