× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪ পিএম

বিএনপি নেতা বিল্লাল হোসেন এবং জালাল উদ্দিন জালু। কোলাজ, প্রবা

বিএনপি নেতা বিল্লাল হোসেন এবং জালাল উদ্দিন জালু। কোলাজ, প্রবা

গাজীপুরে এজাহারভুক্ত আসামি জালাল উদ্দিন জালুকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (প্যানটেক্স মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত বিএনপি নেতার নাম বিল্লাল হোসেন। তিনি ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

ছিনিয়ে নেওয়া আসামি জালাল উদ্দিন জালু তারই ছোট ভাই। তিনি শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পোশাক শ্রমিক জুয়েল হত্যা মামলার অন্যতম আসামি।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাওনা (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকায় নিহত হন জুয়েল। এ ঘটনায় তার স্ত্রী জুবেদা আক্তার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জালাল উদ্দিন জালু এজাহারভুক্ত ৯১ নম্বর আসামি। তিনি গ্রামে অবস্থান করছেন এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ছোট ভাইকে গ্রেপ্তারের খবর পেয়ে বড় ভাই স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে আসেন। পরে পুলিশের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে জালাল উদ্দিনকে ছিনিয়ে নেন।

অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিছু দুস্কৃতকারী আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তবে আমি শুনেছি, আমার ছোট ভাই জালাল উদ্দিন জালুকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি ঘটনাস্থলে ছিলাম না এবং এ বিষয়ে আমি কিছুই জানি না।’

ওসি আব্দুল হালিম বলেন, ‘আমি ঘটনা শুনেছি, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা