× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট, শ্রীপুরে গ্রেপ্তার ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬ পিএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। রবিবার (৯ ফেব্রয়ারি) সকাল ১১টায় তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিনের ছেলে মিলন আহমেদ(৪৫), কাওরাইদ ইউনিয়ন (৯ নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃত আলফাজ উদ্দিনের ছেলে হালিম উদ্দিন(৬০), আওয়ামী লীগ কর্মী তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আয়নাল হকের ছেলে মেহেদী হাসান বাপ্পি(২৮), ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক ভাপতি টেংরা (দক্ষিণ পাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান(৩৮), উজিলাব গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান, বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে আওয়ামী লীগ কর্মী সজিব(২৭), ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (২ নং ওয়ার্ড) লাকচতল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ(২৪), গোসিংগা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি (৩ নং ওয়ার্ড) বাউনী মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল আল মামুন(৫৯) ও মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেনসহ(৩৫)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা