× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন

সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৫ পিএম

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ যমুনা টেলিভিশনের অফিসে এ সংবাদ সম্মেলন হয়। প্রবা ফটো

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ যমুনা টেলিভিশনের অফিসে এ সংবাদ সম্মেলন হয়। প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ যমুনা টেলিভিশনের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। এ কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য-সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। এতে ত্যাগী ও বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। কোনোকিছু যাচাই-বাছাই না করেই এ কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমকর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকার ইতোপূর্বে একাধিকবার আলোচনা সভা করে সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করেছে। ৬ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেওয়া হবে। এ সময় নব্যকমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। খুব শীঘ্রই বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপকমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্রপ্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভূঁইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা