× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, আটক ১

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৩ পিএম

শনিবার রাত পৌনে ৮টার দিকে মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্সে ডাকাতি হয়। প্রবা ফটো

শনিবার রাত পৌনে ৮টার দিকে মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্সে ডাকাতি হয়। প্রবা ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে জিম্মি করে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলা মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাতচক্র ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

এ সময় সহযোগিতার জন্য ডাক-চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতচক্র। এ সময় ডাকাত সন্দেহে একজনকে আটক করেছে জনতা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোতে ক্রেতারা জুয়েলারি সামগ্রী দেখছিলেন। এ সময় একই মার্কেটের দোতলায় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সকলকে জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত-ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে সংঘবদ্ধ ডাকাতচক্র।

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, ‘এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বাহির হয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্স নামের স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।’

প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বলেন, ‘ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত ৮টার দিকে ৫-৭ জনের একটি চক্র ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।’

ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘মিয়াবাজার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। অপর ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা