× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৭ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৫ পিএম

পুরাতন বাস্তবপুর মাদ্রাসার পাশে আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো

পুরাতন বাস্তবপুর মাদ্রাসার পাশে আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর মাদ্রাসার পাশে আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নাহিদ ও সুইট মোটরসাইকেল যোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কামারের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা