× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে গোডাউন থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১২ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে গোডাউন থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার ধুকুরঝাড়ি ঢেরাপাটিয়া বাজার এলাকার গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি শহরের পশ্চিম চাউলিয়াপট্রি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। জাকির পুরাতন বাহাদুর বাজারে পাটোয়ারী স্টোরের বিপরীতে ব্যবসা করতেন।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকিরের চাচাতো ভাই মনসুর আলী বলেন, ‘তার একমাত্র মেয়ে আলমা রাইসা ঢাকায় থাকেন। দুপুর থেকে রাইসা তার বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছিল। কিন্তু ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি তিনি প্রতিবেশী জানান। সন্ধ্যায় প্রতিবেশী জাকিরের গোডাউন ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহের মাথা ও গলায় জমাট বাঁধা রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত স্বাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা