× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াইগ্রামে পৌর প্রশাসকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৪ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৭ পিএম

বড়াইগ্রামে পৌর প্রশাসকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

নাটোরের বড়াইগ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনগণ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বনপাড়া পৌরসভার অবৈধ স্থাপনা ক্ষমতার জোর খাটিয়ে ভেঙে ফেলার প্রতিবাদে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে এবং এসিল্যান্ড ও পৌর প্রশাসক আশরাফুল ইসলামের অপসারণ দাবিতে এই বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। 

জানা যায়, বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অধীনে পয়ঃনিষ্কাশনের জন্য খাল খনন করতে মরা বড়ালের শাখার (জিয়া খাল) পাশে অবৈধ স্থাপনা ভাঙা শুরু করে পৌর কর্তৃপক্ষ। তবে পুনর্বাসন না করে ভেঙে ফেলার প্রতিবাদে এই বিক্ষোভ করেন স্থানীয় ভুক্তভোগীরা।

স্থানীয় সমাজসেবক মোস্তাফিজুর রহমান পারভেল জানান, ড্রেনেজ ব্যবস্থার কাজ বাড়িঘর না ভেঙেও করা যেত। জনবান্ধব উন্নয়নের জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজগুলো করলে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হতো না। 

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম জানান, কিছু মানুষের ইন্ধনে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় মানুষ নদী-খাল দখল করে বাসাবাড়ি করেছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতীকরণে নিয়ম অনুযায়ী কাজের টেন্ডার হয়েছে ও ঠিকাদার সে মতো কাজ করছে। কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এখানে আমার বিরুদ্ধে বিক্ষোভ করার কোনো মানেই হয় না। আমার বিশ্বাস, এ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে নিশ্চয়ই এ ব্যাপারে আর কোনো অসন্তোষ থাকবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা