× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯ পিএম

সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ১২ নেতাকর্মী। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনার ভিডিও ধারণের সময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ও দি ডেইলি স্কাই পত্রিকার প্রতিনিধি সেলিম তালুকদারের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

বিএনপি নেতাকর্মীরা জানান, জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিত এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির অন্য সদস্য গোলাম সরওয়ারের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে সংঘর্ষটি হয় দুই পক্ষের মধ্যে।

এ ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বেলা আড়াইটার দিকে আহত গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিতের নির্দেশে তার অনুসারী হামলা চালিয়েছেন।

ওসি মো. আছলাম আলী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা