× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দিল ইউপি সদস্যের

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দিল এক ইউপি সদস্যের। এ সময় ইউপি সদস্য আলমগীর মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়েও কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত আলমগীর মোল্লা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। একপক্ষের নেতৃত্বে হামিরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর মোল্লা ও অপর পক্ষে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওই গ্রামেরই বাবর আলী মাতুব্বর। গত ১ মাস আগেও এই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছিল। 

ইউপি সদস্য আলমগীর মোল্লার বড় ভাই হাবিবুর রহমান মোল্লা বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেলে ভাঙ্গা বাজারের উদ্দেশে রওনা দেন আলমগীর। পথিমধ্যে সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের বাড়ির সামনে পৌঁছলে বাবর আলীর নেতৃত্বে অতর্কিত ৪০-৫০ জন লোক আলমগীরের ওপর হামলা করে। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধর করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের ব্যবহৃত মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা