দোহার-নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম
মাওলানা মিজানুর রহমান আজহারি। প্রবা ফটো
জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘২৪ এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র ও যুব সমাজ। এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ, নিরাপদ লাল সবুজের পতাকা।’
শনিবার (৮ ফেব্রুয়রি) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী মাঠে তাফসিরুল
কুরআন মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারুণ্যের উচ্ছাসকে কুরআনের আলোয় আলোকিত
করতে হবে। তাহলেই দেশ-জাতি সমাজ উপকৃত হবে। ইসলাম হচ্ছে আমাদের সঠিক জীবন ব্যবস্থা।
তাই ইসলামের দেখানো পথেই আমাদেরকে পরিচালিত হতে হবে।’
আজহারি বলেন, ‘সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের
সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও
ভালবাসি।’
এর আগে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মাহফিলে আসতে শুরু করেন। শনিবার
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। দুপুরের আগেই অনেক জনসমাগম ঘটে মাহফিল প্রাঙ্গণে।
মাহফিলে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদার। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথি ছিলেন- মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার
মুহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ সাইদুর রহমান শাহীন, আলহাজ রওশন আলী, মো. আইয়ুব
হোসেন চুন্নু মিয়া, মো. আশরাফুল ইসলাম মোল্লা, তানভির আহমেদ, মোহাম্মদ হোসেইন
জনি, মো. মনির হোসেন, আবুল বাসার সুজন, শামিমুল হক শিমু, মিজানুর রহমান মিজান।
মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের খানের
সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন- মাওলানা মনিরুল ইসলাম মজুমদার,
হাফেজ ক্বারী শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব দোহারী ও হাফেজ
মাওলানা মহিবুল্লাহ রুম্মান প্রমুখ।