রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২ পিএম
গুণীজনদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রবা ফটো
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নগরপাড়া স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় গুণীজনদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরে ব্রাইট শিশু কানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাইট শিশু কানন হাই স্কুলের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ বলেন, ‘প্রতিবছরের মতো আমাদের উদ্যোগে ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। এবার দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহামুদ, এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী, শিক্ষকতায় তারিকুল ইসলাম, চিকিৎসায় ডা. মেহেদী হাসান, তরুণ ও মেধাবী মাওলানা ফরহান বিন হান্নান, কৃষিক্ষেত্রে অলেক মিয়া, মরণোত্তর মুক্তিযোদ্ধা মেহেরউল্লা, রত্নাগর্ভা মা কুসুমী রাণী, সফল পিতা আওলাদ হোসেন ও শ্রমজীবি হিসাবে বাচ্চু মিয়াকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
রাসেল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলামিস্ট ও গবেষক মীর আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার তাজ্জালি ইসলাম, লেখক ও গবেষক সাদেকুর রহমান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলজার হোসেন, অ্যাডভোকেট মেজবাহউদ্দিন আহম্মেদ, বাংলাভিশনের সাংবাদিক খলিল সিকদার, অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, দৈনিক বাংলার সাংবাদিক নজরুল ইসলাম লিখন, কায়েতপাড়ার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, কায়েতপাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম আহম্মেদ, স্কুলের পরিচালক রায়হানা সুলতানা, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিপলু জাহান শান্ত প্রমুখ।